ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শাহজালালে বাড়ল রেমিট্যান্স যোদ্ধাদের সুবিধা

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি অনেকটাই কমে গেছে। তাদের সুবিধার্থে নেওয়া হয়েছে নানান উদ্বোগ। প্রবাসী শ্রমিকদের জন্য এবার বিমানবন্দরে নতুন করে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।


বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


উপদেষ্টা আসিফ নজরুল গত ৫ অক্টোবর জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের কর্মীদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে। এই লাউঞ্জ হলে প্রবাসী ভাই-বোনদের যন্ত্রণা অনেক কমে যাবে। এর পাশাপাশি অন্যান্য যে ভিআইপি সুবিধা সেগুলোও থাকবে। বিমানবন্দরে প্রবেশের মুহূর্ত থেকে প্লেনে ওঠার আগ পর্যন্ত যে লাউঞ্জ থাকে সেই পর্যন্ত প্রতিটি স্তরে তাদের সঙ্গে একজন লোক থাকবে সহায়তার জন্য। আমরা মনে করি, এটি প্রবাসীদের প্রতি উদারতা নয়। এটি আমাদের দায়বদ্ধতা ওনাদের প্রতি। এটি বহু আগে করা উচিত ছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑